রানাঘাটের সুমিত সরকার ভাস্কর্য শিল্প নিয়ে খ্যাতি ছাড়ছেন
দি নিউজ লায়নঃ রানাঘাট পান্থ পাড়ার বাসিন্দা সুমিত সরকার,বয়স ৩২ ভাস্কর্য শিল্প নিয়ে কোলকাতা সরকারি আর্টি কলেজ ও শান্তিনিকেতন থেকে পড়াশুনো শেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশে গিয়ে তার প্রতিভার পরিচয় দিয়ে এসেছে... তার নাম শুধুমাত্র তার ভাস্কর্য শিল্প কে সামনে রেখে। মুম্বাই, গুজরাট, চেন্নাই, দিল্লি, রায়পুর, ত্রিপুরা সহ দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের মাটিতেই তার ভাস্কর্য শিল্পের নিদর্শন আছে...
ফিলিপিন্স সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির মূর্তি বসেছে সুপ্রিম কোর্টে। এছাড়াও আমেরিকা, ইতালি ও দুবাই এর কাজ ও চলছে সুমিত সরকারের রাণাঘাট পান্থপাড়ার বাড়ি থেকেই তৈরি হয়ে পৌছে যাচ্ছে দেশে - বিদেশের বিভিন্ন প্রান্তে.রানাঘাটের সুমিত সরকার ইতিমধ্যে অস্ট্রিয়া,দুবাই,সৌদি তে গিয়ে ভাস্কর্য কাজ করে তার খ্যাতি শুরু 2017 এবং 2019 সালে বর্তমানে ফিলিপিন্স মূর্তি ,ইতালি যীশুরস্ট্যাচু এবং আমেরিকার মিউজিয়ামে রানীর আন্টিক ফেস তৌরি হচ্ছে তার স্টুডিও তে।
ইতিমধ্যে দেশে তার কাজ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে শুধু তাই নয় ভারতীয় চলচিত্রে বর্তমানে যে ছবির কাজ চলছে ইন্দিরাগান্ধীর ওপরে সেখানে কঙ্গনা রানাউত অভিনয় করছেন সেখানে ইন্দিরাগান্ধীর মুখমণ্ডলের প্রতিকৃতি তৌরি করছে রানাঘাটের সুমিত সরকার ।ইতিমধ্যে দেশে মুম্বাই আই,আই,টি, শান্তিনিকেতন বিদেশে অস্ট্রিয়া,সৌদি,ফিলিপিন্স এ পুরষ্কৃত হয়েছেন।

Post a Comment